EIIN:104239 || Estd.:1962 +88 01309104239 / apths1962@gmail.com North Patenga, Katghar, Chattogram

Head Teacher

প্রধান শিক্ষকের বাণী

 

পরম করুণাময় মহান আল্লাহর নামে

   চট্টগ্রাম শহরের অদূরে কর্ণফুলি নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের অন্যতম পর্যটন অঞ্চল পতেঙ্গা থানা। বঙ্গোপসাগরের কোলঘেঁষা নান্দনীক ও নয়ানাভিরাম এ জনপদটিতে শিক্ষার আলো সম্প্রসারণের লক্ষ্যে কিছু বিদ্যোৎসাহী এবং আন্তরিক ব্যক্তি বর্গের প্রচেষ্টায় ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় অন্যতম বিদ্যাপিঠ পতেঙ্গা উচ্চ বিদ্যালয়। এই শিক্ষালয়টি সুশিক্ষা ও সংস্কৃতির ধারক হিসাবে সুনাম ছড়িয়ে যাচ্ছে। আধুনিক ও সৃজনশীল জাতি বিনির্মাণে, শিক্ষণ ও শিখন বান্ধব পরিবেশ গঠনে অত্র প্রতিষ্ঠানটি প্রশংসার দাবিদার । এই প্রতিষ্ঠানে আছে সমৃদ্ধ পাঠাগার, ডিজিটাল কম্পিউটার ল্যাব ও আধুনিক বিজ্ঞানাগার । এছাড়াও যে কোন পরিস্থিতিতে শিক্ষা প্রসারের লক্ষ্যে পাঠদান চালু রাখার নিমিত্তে বিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল, পেইজবুক পেইজ রয়েছে।সমসাময়িক চালু হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ওয়েবসাইট। খেলাধুলায় ও পিছিয়ে নেই এই প্রতিষ্ঠানটি, রয়েছে একটি সুবিশাল খেলার মাঠ। শিক্ষারমান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রচেষ্টা অব্যহত রয়েছে। জেএসসি ও এসএসসি পরিক্ষার ফলাফল অত্যন্ত সুদূরপ্রসারী ।

 

   এই শিক্ষায়তনটি অনেক এগিয়ে যাবে সময়ের পরিক্রমায়। আমি অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনাকরি ।

 

 আলী আহমদ

 প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)




More News

« November 2026 »
Sat Sun Mon Tue Wed Thu Fri
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30